আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভুয়ো বিল্ডিং প্ল্যান মামলায় জেলেই উদয়ন, দিনহাটা আদালতে জামিন খারিজ, ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ প্রাক্তন মন্ত্রীর

Published on: July 21, 2026
---Advertisement---

দিনহাটা, ২১ জুলাইঃ ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের স্বস্তি মিলল না। চার দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার তাঁকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করে ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ২৯ জুলাই ফের তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, বিল্ডিং প্ল্যান অনুমোদন সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগে চলা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই কারণেই পুলিশি হেফাজতে উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মঙ্গলবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে আদালতে পেশ করা হয়। যদিও তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন খারিজ করে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

একই মামলায় অভিযুক্ত মৌমিতা ভট্টাচার্য, দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী এবং জয়দীপ ঘোষকেও এদিন আদালতে তোলা হয়। তাঁদের পক্ষ থেকেও জামিনের আবেদন জানানো হলেও আদালত তা গ্রহণ করেনি। বিচারক নির্দেশ দেন, আগামী ৩ আগস্ট পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে ওই তিন অভিযুক্তকে।ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগকে ঘিরে দিনহাটার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তীব্র চর্চা শুরু হয়েছে।

তদন্তকারীদের দাবি, এই মামলায় একাধিক স্তরে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ করা হবে।অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীদের দাবি, তাঁদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং তদন্তে তাঁরা সহযোগিতা করছেন। পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

প্রাক্তন মন্ত্রীর জামিন খারিজ হওয়ায় এই মামলার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। তদন্তের অগ্রগতির উপরই এখন নির্ভর করছে মামলার পরবর্তী মোড়। আগামী ২৯ জুলাই উদয়ন গুহকে এবং ৩ আগস্ট অন্য তিন অভিযুক্তকে ফের আদালতে তোলা হলে তদন্তের নতুন দিক সামনে আসে কি না, সেদিকেই নজর থাকবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জনগণনায় মাতৃভাষা ‘কামতাপুরী’ লেখার আবেদন নস্যশেখ উন্নয়ন পরিষদের

দলের বিরুদ্ধে ক্ষোভে আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা, পরে কর্মীর বাড়িতে বিজেপি-খাদ্যসামগ্রী, নগদ ও পাশে থাকার আশ্বাস

২১ জুলাইয়ের স্মরণে কংগ্রেস,মাথাভাঙায় ৯৩-এর শহিদদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা

তৃনমূলের প্রতীক পেলে শহিদ পরিবারকে মাসে ১০ হাজার, ঘোষণা ঋতব্রতের

২১ জুলাই কমিশন নিয়ে মমতাকে ঘিরে প্রশ্ন, শহিদ মিনার ও মেয়ো রোড থেকে এক সুরে কংগ্রেস-ঋতব্রত শিবির,‘রিপোর্ট চাপা পড়ল কেন?’

ডেডলাইন মদনের ‘ক্ষমা চান’, ডায়মন্ড হারবারের সাংসদকে আক্রমণ বিক্ষুব্ধ শিবিরের; পাল্টা তারামণ্ডল থেকে কড়া বার্তা

Leave a Comment