দিনহাটা, ১৮ মার্চঃ দিনহাটা ভিলেজে ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে বুধবার সকাল থেকে খোশমেজাজেই দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহকে।এই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জয় নিয়ে তিনি শতভাগ আশাবাদী এবং দিনহাটার মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন।
পাশাপাশি, বিজেপি প্রার্থী অজয় রায় সম্পর্কে মন্ত্রী মন্তব্য করতে গিয়ে বলেন, “কাউকে ছোট করে আমি বড় হতে চাই না। রাজনীতির ময়দানে লড়াই হবে।”অন্যদিকে, উদয়ন গুহের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী অজয় রায়।
তিনি অভিযোগ করেন, এতদিন এলাকায় পুলিশ-প্রশাসনকে নিজের মতো করে কাজ করিয়েছেন উদয়ন গুহ। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন কড়া থাকায় সেটা করতে পারছেন না তিনি।





