আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে তৃণমূলের জোরদার নির্বাচনী প্রচার, গৌতম দেবের সমর্থনে জনসংযোগে জোর

Published on: April 19, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ আসন্ন শিলিগুড়ি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার ১৩ নম্বর ওয়ার্ডে জোরকদমে নির্বাচনী প্রচার চালাল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী গৌতম দেব- এর সমর্থনে এলাকাজুড়ে অনুষ্ঠিত হয় জনসংযোগ কর্মসূচি। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে।

প্রচারের সময় দলীয় নেতৃত্ব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন। নাগরিক পরিষেবা, রাস্তা, পানীয় জল ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে আরও কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষের কাছে।

দলীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ওপর বিশেষ জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের আস্থা অর্জন করাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগ প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।

এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। তৃণমূল নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের ইতিবাচক সাড়া আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নেবে।

অন্যদিকে, বিরোধী দলগুলিও সমান তালে প্রচার চালাচ্ছে, ফলে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ভোট যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে প্রচারের লড়াই।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment