কোচবিহার, ৭ ফেব্রুয়ারি : রোজ সকালেই বিভিন্ন ওয়ার্ডে ছুটছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক।গত কয়েকদিন ধরেই এটাই তার রুটিন। আজ তিনি বেরিয়েছিলেন ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে। এলাকায় ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
বিভিন্ন সমস্যা কি সমস্যা নিয়ে খোঁজ নেন। অভিজিত বাবু জানান,এলাকার মানুষের ছোট ছোট দাবিগুলো, রাস্তা ড্রেন ,কালভার্ট সংস্কারের মত কাজ অতি দ্রুত শুরু হবে। সেইসঙ্গে জঞ্জাল মুক্ত প্লাস্টিক মুক্ত কোচবিহার শহর গড়ে তুলতে বাসীদের সহযোগিতার অনুরোধ করেন।
অভিজিত বাবু নিজেও কোচবিহার পৌরসভার একজন কাউন্সিলর। তৃণমূলের জেলা সভাপতি ব্যস্ত কর্মসূচির মধ্যেও রোজ সকালে নিয়ম করে তার বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি সারা ফেলেছে। প্রতিটি কর্মসূচিতেই তার সঙ্গে থাকছেন কোচবিহারের পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা। এদিনও চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন।
কয়েকদিন ধরে খবর কেমন কর্মসূচি সাড়া ফেলেছে কোচবিহার শহরের বাসিন্দাদের মধ্যে। একেবারে দুয়ারে নেতাদেরকে পেয়ে খুশি নাগরিকরা। এতে ছোটখাটো সমস্যা দ্রুত সমাধানের আশা আরো বেড়েছে আমজনতার।





