সিতাই,৪মেঃ সিতাই বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রথম রাউন্ডের ফলাফল সামনে আসতেই এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী সঙ্গীত রায় বাসুনিয়া পেয়েছেন মোট ৫,৩০৫টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থীর ঝুলিতে এসেছে ৪,৩৬৭টি ভোট। ফলে প্রথম রাউন্ড শেষে তৃণমূল ৯৩৮ ভোটে এগিয়ে রয়েছে।
গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগণনা প্রক্রিয়া। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা উপস্থিত থেকে প্রতিটি রাউন্ডের ফলাফলের উপর নজর রাখছেন।
প্রাথমিক ফলাফলে তৃণমূলের এই লিড দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে। তবে এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। এখন সকলের নজর পরবর্তী রাউন্ডের দিকে, যেখানে নির্বাচনের ফলাফলের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে।





