আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফুলবাড়ির হেলিপ্যাডে তৃণমূল নেতার ছেলে ঢোকার অভিযোগ, গ্রেফতার এনজেপি থানার পুলিশ

Published on: September 9, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে কড়া নিরাপত্তার মধ্যেই একটি গাড়ি নিয়ে তৃণমূল নেতার ছেলে ঢুকে পড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ফুলবাড়িতে। ঘটনায় ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায়কে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, সোমবার উত্তরবঙ্গ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় ফুলবাড়ির হেলিপ্যাডে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। অভিযোগ, ওই নিরাপত্তার মধ্যেই ‘আর্মি’ লেখা একটি চারচাকা গাড়ি নিয়ে হেলিপ্যাডের ভিতরে ঢুকে পড়েন বাপি রায়।

এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাডের বাইরে অপেক্ষা করছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের কয়েকজন হেলিপ্যাডের ভিতরে বাপি রায়কে দেখতে পান বলে দাবি। এরপরই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

বিজেপির অভিযোগ, কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে একজন তৃণমূল নেতার ছেলে হেলিপ্যাডের ভিতরে প্রবেশের অনুমতি পেলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই বাপি রায়কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। হেলিপ্যাডে প্রবেশের ঘটনা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment