কোচবিহার, ৪মেঃ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রথম রাউন্ডেই শক্তিশালী অবস্থান তৈরি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক । প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি মোট ৬,৬০৬টি ভোট পেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী রথিন বোস পেয়েছেন ৩,২৩৬টি ভোট। ফলে প্রথম রাউন্ড শেষে ৩,৩৭০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
এছাড়াও এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছে ২৭৩টি ভোট এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থীর ঝুলিতে এসেছে ১৪৭টি ভোট। শুরু থেকেই এই কেন্দ্রে তৃণমূলের প্রাধান্য স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, যা দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।
গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগণনা। প্রতিটি রাউন্ডের ফলাফলের দিকে কড়া নজর রাখছেন প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা।
যদিও এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি রয়েছে, তবুও প্রথম রাউন্ডের এই বড় ব্যবধান রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, পরবর্তী রাউন্ডগুলিতে এই লিড বজায় থাকে কিনা, নাকি সমীকরণে কোনও পরিবর্তন আসে।





