মাথাভাঙা, ১৩ মেঃ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রচার চালানো হয়েছিল, তার প্রতিবাদে মঙ্গলবার রাতে মাথাভাঙ্গার ১২ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় মাছ-ভাত খাওয়ার অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও বহু সাধারণ মানুষ। বিজেপির বুথ সভাপতি পার্থ সরকার বলেন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ভোটের আগে তৃণমূল মিথ্যা প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে।
মাছ-ভাত বাঙালির সংস্কৃতি ও আবেগের অংশ, তা কখনও বন্ধ করার প্রশ্নই ওঠে না বলেও দাবি করেন তিনি।তাই এদিন তারা মাছ ভাত আয়োজন করেন।মাছ ভাতের পাশাপাশি এদিন মাংসেরও ব্যবস্থা ছিল এমনটাও জানান।





