আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মিতালী বাগের উপর হামলা ঘিরে তৃণমূলের তোপ,“দোষীদের খুঁজে বের করব” অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published on: April 27, 2026
---Advertisement---

আরামবাগ, ২৭ এপ্রিলঃ তৃণমূল সাংসদ মিতালী বাগের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়াল হুগলির গোঘাটে। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান, হামলাকারীদের “খুঁজে খুঁজে বের করা হবে”।

সোমবার দুপুরে গোঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তৃণমূল সাংসদ মিতালী ব্যাগ-এর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ধনেখালি যাওয়ার পথে পথ পরিবর্তন করে হাসপাতালে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আহত সাংসদের সঙ্গে দেখা করেন।

হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “আমি এখানে ভোট চাইতে আসিনি। আরামবাগবাসীর কাছে আবেদন, ২০১১ সালে যে পরিবর্তন হয়েছিল তা মনে রেখে ভোট দিন।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সিপিএমের ‘হার্মাদ’রা দল বদলে বিজেপিতে যোগ দিয়ে এই ধরনের হামলায় যুক্ত হচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজনের নাম সামনে এসেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকিদেরও শনাক্ত করা হবে। তিনি আরও বলেন, “যাঁরা তপশিলি মহিলার গায়ে হাত তুলেছে, তাঁদের কাউকেই ছাড়া হবে না।”

বাম ও বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যে উন্নয়নের ধারাকে থামাতে চক্রান্ত চলছে। পাশাপাশি আরামবাগকে আলাদা জেলা করার কথাও ঘোষণা করেন তিনি।

এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা চরমে। নির্বাচন কমিশনের নজরদারির মধ্যেই রাজনৈতিক সংঘাত নতুন করে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment