কোচবিহার, ১৯ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকা ঘুরে জোরকদমে প্রচারে নেমেছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।বৃহস্পতিবার সকাল সকাল তিনি এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লায় ঘুরে জনসংযোগ শুরু করেন।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।এদিন তার সঙ্গে ছিলেন দলের একাধিক কর্মী ও সমর্থকরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন জানানোর পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি।
প্রার্থী অভিজিৎ দে ভৌমিক জানান, মানুষের আশীর্বাদই তার প্রধান শক্তি। আগামী দিনে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে তার জনসংযোগ কর্মসূচি।





