আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাঁচ বছর দিন রাত মানুষের পাশে থাকার আশ্বাস,ভবানীগঞ্জ বাজার ঘুরে প্রচারে গিয়ে বললেন তৃণমূলের অভিজিৎ দে ভৌমিক

Published on: March 26, 2026
---Advertisement---

কোচবিহার, ২৬ মার্চ : পাঁচ বছর দিন রাত মানুষের পাশে থাকব, কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে প্রচারে গিয়ে বললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।আজ ভবানীগঞ্জ বাজারে জনসংযোগে নামেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আওতায় ওই বাজার।বৃহস্পতিবার দুপুরে  তিনি পৌঁছান কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। সেখানে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন।আসন্ন নির্বাচনে তার পক্ষে ভোট প্রার্থনা করেন।এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।

বাজার এলাকায় প্রার্থীর উপস্থিতি ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহও লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি। শহরে শান্তি রক্ষা থেকে বাজারের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় নির্বাচন হতে চলেছে কোচবিহারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment