আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বুথে বুথে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখলেন ‘শান্তিপূর্ণভাবেই চলছে ভোট’ দাবি নাটাবাড়ির তৃণমূল প্রার্থী শৈলেন বর্মার

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণের দিনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র জুড়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী শৈলেন বর্মাকে। সকাল থেকেই তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করে ভোটগ্রহণের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন।

এদিন হরিণচড়া বানীনিকেতন হাই স্কুলে অবস্থিত ১৫৭ ও ১৫৮ নম্বর বুথে পৌঁছে ভোট প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। সেখানে উপস্থিত নির্বাচনী আধিকারিক ও ভোটারদের সঙ্গে কথা বলে ভোট কেমন চলছে তা জানার চেষ্টা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শৈলেন বর্মা জানান, “এখন পর্যন্ত সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও বড় কোনও সমস্যা চোখে পড়েনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সাফল্য।”

তিনি আরও বলেন, ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন দেখা যাচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

সব মিলিয়ে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলেই দাবি করেছেন তৃণমূল প্রার্থী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভোট দিয়ে ফেরার পথে  ভাঙচুর বাইক হামলার অভিযোগ, নাটাবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ,আ*হ*ত এক, হাসপাতালে ভর্তি

সিতাইয়ে বিজেপি এজেন্টকে ছু*রি মা*রা*র অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

অসুস্থ শরীরেও ভোটে ভোটাধিকার প্রয়োগের দায়িত্ব পালন, পরস্পরের ভরসায় বুথে পৌঁছলেন বৃদ্ধ দম্পতি

কোচবিহারে বিকেল ৩টা পর্যন্ত ভোট ৭৯.২৬%, উৎসাহে ভরপুর ভোটাররা

ইভিএমে প্রার্থীর নাম কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য, মাথাভাঙ্গায় বন্ধ ভোটগ্রহণ, রিপোলিংয়ের দাবি বিজেপির

ঘুঘুমারিতে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসা, ‘আমাকে আটকানো যাবে না’-কড়া বার্তা অভিজিৎ দে ভৌমিকের

Leave a Comment