আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফাঁসিদেওয়ায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তৃণমূল প্রার্থী রিনা টোপ্পো এক্কা

Published on: April 23, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ দিনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিনা টোপ্পো এক্কা। এদিন সকালে তিনি ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের শরৎ যামিনী প্রাইমারি স্কুলে অবস্থিত ২৭ নম্বর এলাকার ১৭১ নম্বর বুথে গিয়ে ভোট দেন। নির্দিষ্ট সময়ে ভোটকেন্দ্রে পৌঁছে তিনি সাধারণ ভোটারদের মতোই লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করেন, যা উপস্থিত ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দেয়

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিনা টোপ্পো এক্কা এলাকাবাসীর উদ্দেশ্যে শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোটদানের আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের উচিত নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করা।

এদিন ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment