আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৩ই জানুয়ারি কোচবিহারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘুঘুমারি মাঠে করবেন সভা

Published on: January 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৩ জানুয়ারিঃ আগামী ১৩ই জানুয়ারি কোচবিহারে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কথাকে মাথায় রেখে এদিন পানিশালা অঞ্চলে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে হয় একটি প্রস্তুতি সভা ও মিছিল । উপস্থিত ছিলেন আব্দুল কাদের হক, সায়ননদ্বীপ গোস্বামী প্রমুখ।

উল্লেখ্য বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছেন তৃণমূলের ভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি আলিপুরদুয়ার জেলায় সভা করেন। কথা বলেন চা বাগানের শ্রমিকদের সঙ্গেও। আগামী আগামী ১৩ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কোচবিহারে। কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি কদমতলা মাঠে সভা করবেন তিনি।

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক জানিয়েছেন ওই সভা হবে ঐতিহাসিক।
উল্লেখ থাকে প্রথমে তুফানগঞ্জের বলরামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা ছিল। পরবর্তীতে ওই সিদ্ধান্ত বদলে ঘুঘুমারি কদমতলাতে সভা করা সিদ্ধান্ত হয়েছে। লক্ষাধিক মানুষের জমাতে লক্ষ্য করে মাথায় রেখে শুরু হয়েছে প্রচার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment