আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় নির্মাণকাজে মর্মান্তিক দু*র্ঘ*ট*না,১১ হাজার ভোল্টের তারে ছোঁয়ায় মৃ*ত্যু ৫ শ্রমিকের,হাসপাতালে আশঙ্কাজনক আরও ৩

Published on: March 1, 2026
---Advertisement---

দিনহাটা, ১ মার্চঃ কোচবিহার জেলার দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি পার্ট টু এলাকায় নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন শ্রমিক। রবিবার বিকেল প্রায় ৫টা ১০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করার সময় ব্যবহৃত মিক্সার লিফট আচমকাই উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচে।

মৃত শ্রমিকদের পরিচয় জানা গিয়েছে মুকুল বর্মন, তার বাড়ি ভেটাগুড়ির বাইশগুড়িতে, রাজু সেন, তার বাড়ি ওকরাবাড়ি, মিঠুন পাল, তার বাড়ি বুড়িরহাট, সুমন বর্মণ, তার বাড়ি বয়েস বিক্রিয়েশন ক্লাব সংলগ্ন এলাকা এবং সঞ্জয় বর্মন, তার বাড়ি ভেটাগুড়ির সিংগিজানি এলাকায়। তাঁদের অকাল মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বাভাবিকভাবেই কাজ চলছিল। আচমকা বিকট শব্দ ও আগুনের ঝলকানি দেখতে পান আশপাশের মানুষজন। মুহূর্তের মধ্যে শ্রমিকরা মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে গুরুতর আহত আরও তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নির্মাণস্থলের খুব কাছ দিয়ে উচ্চভোল্টেজের তার থাকা সত্ত্বেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিকাদারি সংস্থা ও নির্মাণকাজের তদারকির দায়িত্বে কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একইসঙ্গে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ দিনহাটা। শ্রমিক সুরক্ষা ও নির্মাণক্ষেত্রে নিরাপত্তা বিধি কার্যকর করার দাবি জোরদার হচ্ছে বিভিন্ন মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment