আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাম নবমী ঘিরে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা, পথে নেমে তদারকি পুলিশ কমিশনার

Published on: March 26, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৬ মার্চঃ রাম নবমী উপলক্ষে শিলিগুড়ি শহরে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে পুলিশ কমিশনারেট। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে সমস্ত কর্মসূচি সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই বৃহস্পতিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে বের হন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।

এদিন তিনি প্রধান নগর, দার্জিলিং মোড়, ঝংকার মোড়, মাটিগাড়ার ঠক্কর ব্রিজ, এনটিএস মোড় সহ একাধিক স্পর্শকাতর এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি ভক্তিনগর ও শিলিগুড়ি থানার বিভিন্ন এলাকাও খতিয়ে দেখা হয়। তাঁর সঙ্গে ছিলেন একাধিক এসিপি, থানার আইসি এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দেন পুলিশ কমিশনার।

পুলিশ সূত্রে খবর, রাম নবমী উপলক্ষে শহরে ভিড় বাড়ার সম্ভাবনা থাকায় আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, উৎসবের দিন শহরে অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। তাঁদের লক্ষ্য, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment