আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক এলাকায়, ঘটনাস্থলে বনকর্মীরা

Published on: February 4, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৪ ফেব্রুয়ারি : ফের পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে এবার ধুপগুড়ির গধেয়ারকুঠি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। এলাকাবাসীদের হাতে  দেওয়া হলো বাজি পটকা।

এলাকাবাসীদের অভিযোগ গধেয়ারকুঠির দক্ষিণ ঝাড় আলতাগ্রাম এলাকায় গত কয়েকদিন ধরে বিভিন্ন জমিতে পায়ের ছাপ লক্ষ্য করে এলাকাবাসীরা। তাদের দাবি অনেকটা বাঘের পায়ের ছাপ এর মতোই সেই জমিতে থাকা পায়ের ছাপগুলো। ঘটনার জেরে ভয়ে জমিতে যাওয়া বাদ দিয়েছে কৃষকরা। এলাকাবাসীদের দাবি গ্রামের দুই গৃহবধূ স্বচক্ষে নাকি বাঘের মতো কিছু দেখতে পায়।

আর সেই কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। বিগত কয়েকদিন আগেও ধুপগুড়ির অপর একটি এলাকায় বাঘের আক্রমণে আহত হয় এক ব্যক্তি। ওই ঘটনার পরেই আরো বেশি ভয় ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন পুরো বিষয়টি নাথুয়া রেঞ্জে জানানো হলে বন কর্মীরা ঘটনাস্থলে সরজমিনে পৌছে তদন্ত শুরু করে। এবিষয়ে মোরাঘাট রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন পায়ের ছাপ দেখে অনুমান করা হচ্ছে যে চিতাবাঘ হতে পারে। তবে সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

যদিও কয়েক মাস আগে জলঢাকার বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকার বেশ কিছু এলাকা। এমনকি গধেয়ারকুঠি বনাঞ্চল জলে ভরে যায়। অনেকেই অনুমান করছেন হয়তো বাঘ বা অন্য বন্য পশুরা ওই সময় প্রাণ বাঁচাতে সে সময় উঁচু জায়গায় আশ্রয় নেয়। তাই সেটি বাঘও হতে পারে। অন্যদিকে নাথুয়া রেঞ্জ সূত্রে জানা যায় সেটি বাঘের পায়ের ছাপ নয়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment