মাথাভাঙ্গা, ৭মেঃ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা।অভিযোগ সুপারের বিরুদ্ধে মুখ খুলতে চাইলেই কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে দিয়ে বদলির হুমকি দেওয়া হতো।
গুরুতর অভিযোগ সুপার ধর্মীয় পরিচয় দেখে পক্ষপাত মূলক আচরণ করতেন।এক চুক্তিভিত্তিক সুপার ভাইজার ‘ব’ কলমে চিকিৎসকদের রোস্টার থেকে শুরু করে হাসপাতাল নিয়ন্ত্রণ করতো।তার বিরুদ্ধে অভিযোগ ছুটির জন্য মোটা টাকা অঙ্কের টাকা দাবি করতো।নার্সিং স্টাফদের অভিযোগ তারা হোস্টেলে নিরাপত্তা হীনতায় ভুগতেন। কর্তৃপক্ষকে জানানো হলে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হত।
এমনকি হাসপাতালেও নিরাপত্তা হীনতায় ভুক্তেন বলে অভিযোগ। কারণে অকারণে মিটিংয়ে অপমানিত করা হতো।এই কারণে অনেকেই হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।এমনকি আজও এক নার্স বদলি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বলে জানান।সুপারের বিরুদ্ধে বেআইনি ক্যান্টিন সহ হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডারে অনিয়মের অভিযোগে।
অভিজ্ঞ চিকিৎসকদের সঠিকভাবে কাজ করতে না দেওয়ায় অভিযোগ।কোন চিকিৎসক বাইরে কোথায় চেম্বার করতেন সেটাও ঠিক করে দিতেন।নানাভাবে হাসপাতালে চিকিৎসক ও স্টাফদের হেনস্থা করারও অভিযোগ উঠেছে।
যদিও হাসপাতালের সুপার মাসুদ হাসান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।





