আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পদবি বিভ্রাটে হাজারো গোর্খার নাম বাদ,আন্দোলনের হুমকি অনীত থাপার

Published on: March 11, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ এসআইআর ইস্যুকে কেন্দ্র করে পাহাড়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে। পদবি বিভ্রাটের কারণে প্রাক্তন সরকারি কর্মচারী-সহ কয়েক হাজার গোর্খা জনজাতি মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো তথা জিটিএ প্রধান অনীত থাপা।

মঙ্গলবার কালিম্পং শহরের মেলা মাঠে আয়োজিত এক সভা থেকে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। অনীত থাপার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বহু গোর্খা পরিবারের নাম এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, বাদ পড়াদের মধ্যে বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন। ফলে তাঁদের পেনশন পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, “সিঙ্কোনা প্ল্যানটেশনের বহু অবসরপ্রাপ্ত কর্মীর নামও তালিকা থেকে বাদ পড়েছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” শুধু সিঙ্কোনা প্ল্যানটেশন নয়, কালিম্পং, কার্শিয়াং, মিরিক ও দার্জিলিংয়ের প্রত্যন্ত গ্রামীণ এলাকার বহু মানুষের নাম তালিকায় নেই বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বাদ পড়াদের মধ্যে ৮০-৯০ বছরের প্রবীণরাও রয়েছেন, যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

অনীত থাপা আরও বলেন, গোর্খা সমাজে বাবা ও ছেলের পদবি আলাদা হওয়া স্বাভাবিক বিষয়। নির্বাচন কমিশনের এই বিষয়টি জানা উচিত ছিল। যোগ্য ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করা হলে পাহাড় জুড়ে তীব্র আন্দোলন শুরু হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment