আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে মমতা সরকারের শেষ বাজেট, অন্তর্বর্তী রাজ্য বাজেটে থাকছে লক্ষ্মীর ভান্ডার, DA থেকে পে কমিশন ?

Published on: January 14, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ জানুয়ারিঃ সবকিছু ঠিকঠাক থাকলে আর দু’মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট পেশ হতে চলেছে বিধানসভায়। রাজ্য বাজেট ২০২৬-২৭ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে বাজেট অধিবেশন। ভোটের মুখে এই বাজেটকে ঘিরে সব পক্ষের নজর তুঙ্গে।

সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন। এই অধিবেশনে পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। সাধারণত রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করলেও তৃণমূলের অন্দরের খবর, এ বার অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের নির্বাচনের আগে যেমনটা হয়েছিল, তেমনই নজির ফের দেখা যেতে পারে।

অন্তর্বর্তী বাজেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা কম হলেও জনহিতকর প্রকল্পে বরাদ্দ বাড়ার ইঙ্গিত মিলেছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান—এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিতে পারে রাজ্য সরকার। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যে ১৮ শতাংশ হারে ডিএ মিলছে, যেখানে কেন্দ্রীয় কর্মীরা পাচ্ছেন ৫৮ শতাংশ। উপরন্তু কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। ২০১৫ সালে গঠিত ষষ্ঠ পে কমিশনের দশ বছর পূর্ণ হওয়ায়, রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। বাজেটে সেই ঘোষণা আসে কি না, এখন সেটাই দেখার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment