আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘আমাকে, এমনকি আমার মাকেও অপমান করেছে, তবু ক্ষমা করলাম’ ছাত্রদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

Published on: August 1, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১ আগস্টঃ নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিক্ষোভের আবহে ছাত্র-যুব সমাজের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, প্রতিবাদের সময় তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তি করা হলেও তিনি সেই সব অপমান ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশবাসীকেও বিদ্বেষ ভুলে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রায় আড়াই মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অনেক তরুণ ভুল পথনির্দেশের কারণে বিভ্রান্ত হয়েছে। তবে জীবনে ভুল শুধরে নেওয়ার সুযোগ সবসময় থাকে। তাঁর কথায়, “শাস্তি দিয়ে বা দূরে সরিয়ে দিয়ে নয়, বোঝানোর মাধ্যমেই দিকভ্রষ্ট তরুণদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব।”

মোদি আরও বলেন, সমাজে ক্ষোভ ও অসন্তোষ থাকতেই পারে, কিন্তু সেই আবেগ যেন ভবিষ্যৎ প্রজন্মকে ভুল পথে ঠেলে না দেয়। তাঁর আবেদন, মতপার্থক্য থাকলেও অপমান বা অশালীন ভাষা কখনও কোনও সমস্যার সমাধান হতে পারে না। বরং সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলেছে। সেই আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে এক তরুণীর কটূক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। দিল্লি পুলিশের দাবি, আন্দোলনে কিছু সমাজবিরোধী অনুপ্রবেশ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল এবং সেই অভিযোগে তদন্তও চলছে।

এই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রী বলেন, “ওরা আমাকে তো বটেই, আমার পরলোকগত মাকেও অপমান করেছে। তবু আমি তাঁদের ক্ষমা করে দিলাম। সমাজের কাছেও আবেদন, বিদ্বেষ নয়, সংশোধনের সুযোগ দিন।” পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রীর এই বার্তা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment