আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“আজ অর্থসুখে ভাসবে এই ৩ রাশি, নতুন বিনিয়োগে লাভের ইঙ্গিত”

Published on: January 29, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ২৯ জানুয়ারিঃ মিথুন রাশিঃ কর্মজীবন, অর্থভাগ্য সবই থাকবে তুঙ্গে। কিন্তু নিজের মানুষ শত্রুতা করবে।চাকরির জায়গায় কোনও বিষয়ে সম্মানিত হবেন। লেখাপড়ায় মনোযোগ অত্যন্ত জরুরি। স্ত্রী-সন্তান নিয়ে একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর না দিলে পরে চিন্তা বাড়তে পারে। বন্ধুরা খরচ করাতে চাইবে।

সম্পদঃ অর্থভাগ্য মধ্যম প্রকার। পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন।সম্পর্কঃ বন্ধুর সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে একটু বেগ পেতে হতে পারে। শুভ সংখ্যাঃ ৪৩। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মীন রাশিঃ দীর্ঘ প্রতীক্ষার পর ইচ্ছা পূরণ হতে চলেছে। ভাগ্য সহায় থাকবে।আর্থিক দিকে নিজেই বুঝতে পারবেন পরিবর্তন। কোনও বাধাই বাধা মনে হবে না। প্রেমের দিকে কোনও বিশেষ পরিবর্তন নেই, গতানুগতিক ভাবে যেমন চলছে চলবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে। কোনও শুভ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেতে পারেন।

সম্পদঃ আয়ের ক্ষেত্র খুব ভাল থাকবে।পরিবারঃ বাইরের কোনও লোকের জন্য পরিবারে বিবাদ ঘটতে পারে। সম্পর্কঃ কোনও সম্পর্ক অবনতির দিকে যেতে পারে। পেশাঃ গুরুজনের সাহয্যের জন্য জীবিকার ক্ষেত্র মসৃণ থাকবে। শুভ সংখ্যাঃ ২৪। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

বৃশ্চিক রাশিঃ কোনও সমস্যা আসলে মানসিক দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করুন। বড় কোনও খবর অপেক্ষা করছে।মায়ের সঙ্গে কথা বলে শান্তি পাবেন। নিজের নতুন জিনিস কাউকে দিয়ে দিতে হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। নতুন আয়ের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। খরচের দিকে নজর না দিলে সমস্যা হতে পারে।

সম্পদঃ আর্থিক ক্ষেত্রে কোনও সুযোগ আসতে পারে। পরিবারঃ পারিবারিক ক্ষেত্র খুব ভাল থাকবে। সম্পর্কঃ বাড়িতে অশান্তির জন্য মনখারাপ। পেশাঃ পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। শুভ সংখ্যাঃ ৭৩। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

কুম্ভ রাশিঃ সৌভাগ্য দরজায় কড়া নাড়ছে। কিন্তু তা চিনে এবং বুঝে নিতে হবে।লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। কিছু কেনাকাটার ইচ্ছা থাকলে, বাতিল করুন। সন্তানের স্কুল পরিবর্তন নিয়ে একটু চিন্তা থাকবে। ব্যাঙ্কের কাজ সকালের দিকে করে ফেলুন, বেলায় করতে যাবেন না। শরীর নিয়ে চিন্তামুক্ত থাকবেন।

সম্পদঃ অর্থচিন্তা বাড়তে পারে। পরিবারঃ পারিবারিক আনন্দ উদ্‌যাপনের পথে বাধা আসতে পারে। সম্পর্কঃ সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাঃ পেশাগত দিক থেকে দিনটি মনের মতো হবে। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

ধনু রাশিঃ ধৈর্যের কারণে অফিসে সকলের কাছে প্রশংসা পাবেন। স্ত্রীকে বেশি সময় দিন।বিবাহযোগ্যদের জন্য কোনও ভাল খবর আসতে পারে। খুব বিশ্বস্ত ব্যক্তি না হলে কাউকে মনের কথা বলতে যাবেন না। বাড়ির কাজে অলসতা আসতে পারে। পুরনো কোনও ঝগড়া মিটে গিয়ে জীবনে শান্তি ফিরে আসবে। বোনের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।

সম্পদঃ অর্থ নিয়ে অশান্তি হতে পারে। পরিবারঃ পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না। সম্পর্কঃ বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার। পেশাঃ জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন। শুভ সংখ্যাঃ ৪৭। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

কর্কট রাশিঃ নতুন আশা নিয়ে কাজ করলে উন্নতির সম্ভাবনা রয়েছে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্বাস বজায় রাখুন।স্ত্রীর সঙ্গে বিবাদ হতে হতে থেমে যাবে। সামাজিক কোনও কাজে নিযুক্ত হতে পারবেন। ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আসতে পারে। বান্ধবীর থেকে নিজেকে একটু বাঁচিয়ে চলতে হবে। না হলে সামান্য হলেও সমস্যা আসতে পারে।

সম্পদঃ আর্থিক ব্যাপারে দিনটি খুব ভাল, আয় এবং পাওনা আদায় ভাল হবে। পরিবারঃ পারিবারিক ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। সম্পর্কঃ  সম্পর্কক্ষেত্র আগের থেকে একটু ভাল থাকবে। পেশাঃ জীবিকার স্থানে কোনও বিবাদ থেকে সাবধান, অনেক দূর গড়াতে পারে। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।

মকর রাশিঃ জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং জীবনে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এমন একজনের সঙ্গে দেখা হবে, যা ভাবতেই পারবেন না।বাড়ির বাচ্চাদের কাছে খুবই প্রিয় হয়ে উঠবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে কারও সঙ্গে আলোচনা করার জন্য ভাল দিন। ভ্রমণের উদ্দেশ্য সফল না-ও হতে পারে। ব্যবসায় খুব ভাল কিছু ঘটতে চলেছে।

সম্পদঃ আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন। পরিবারঃ ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাধতে পারে। সম্পর্কঃ সম্পর্কের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে। শুভ সংখ্যাঃ ৮২। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

সিংহ রাশিঃ কাজ নিয়ে একটু চিন্তা তৈরি হবে। তবে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই।ঋণের বিষয়ে কথা বলার জন্য এই দিনটা বেশ ভাল। যদি কাউকে প্রেমের প্রস্তাব দিতে চান, দিয়েই ফেলুন। বিবাহিত পুরুষদের জন্য বাড়ির পরিবেশ অত্যন্ত অনুকূল থাকবে। কোনও কাজে মামার সাহায্য পেতে পারেন। বাবার উপদেশ অবশ্যই মেনে চলুন। লাভবান হতে পারবেন।

সম্পদঃ কোনও আত্মীয়ের কাছে অর্থসাহায্য চাইতে হতে পারে। পরিবারঃ পরিবারে খুব চিন্তাভাবনা করে কথা বলুন। সম্পর্কঃ প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। পেশাঃ জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন। শুভ সংখ্যাঃ ৬২। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।

বৃষ রাশিঃ পড়ুয়াদের জন্য দুর্দান্ত সময় আসছে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তা হলে উচ্চশিক্ষায় উন্নতি হবেই।জীবনে নতুন প্রেম আসতে পারে, তবে মানুষ চিনে নিতে হবে। অন্যেরা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ চাইতে পারেন। কাউকে ধার দিতে যাবেন না। বাবাকে বেশি বিশ্বাস করার জন্য, ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে।

সম্পদঃ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় ভাল থাকবে। পরিবারঃ পরিবারে বিবাদ বাধতে পারে। সম্পর্কঃ কোনও বন্ধুকে নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে ভাল-মন্দ থাকবে, বুদ্ধি করে চলুন। শুভ সংখ্যাঃ ৬৭। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

কন্যা রাশিঃ অফিসে বেতনবৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে কোনও সুখবর দেওয়ার ফলে খুশির পরিবেশ তৈরি হবে।মা এতটাই সাহায্য করবে, যার ফলে বিশেষ কোনও কাজে সফল হবেন। গাড়িচালকদের জন্য দিনটা বেশ শুভ। বাইরে সুস্বাদু খাবার খাওয়ার পরিকল্পনা সফল হতে পারে।

সম্পদঃ আর্থিক ক্ষতির আশঙ্কা। পরিবারঃ পরিবারে সকলে মিলে দিনটি আনন্দে কাটাতে পারবেন। সম্পর্কঃ বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে কোনও ভুল থেকে ক্ষতি হতে পারে। শুভ সংখ্যাঃ ১৫। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মেষ রাশিঃ ব্যবসায় একাধিক পথ খুলে যাবে। কিন্তু হতচকিত হয়ে পড়ায় ক্ষতি হতে পারে।স্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলতে যাবেন না। ভেবেচিন্তে ওষুধ খান। কোনও জিনিস কেনার জন্য অগ্রিম টাকা দেওয়ার ক্ষেত্রে ভাল দিন। ভাইদের সঙ্গে বসে বাড়ির বিষয় নিয়ে কোনও আলোচনা হতে পারে।

সম্পদঃ আর্থিক দিক থেকে খুব ভাল দিন, আনন্দে থাকুন। পরিবারঃ পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্পর্কঃ সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভাল, তবুও একটু চিন্তা থাকবে। পেশাঃ জীবিকার ব্যাপারে খুব আনন্দের দিন। শুভ সংখ্যাঃ ৯৬। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

তুলা রাশিঃ পড়ুয়াদের অতিরিক্ত পড়ার চাপ শরীরের উপর প্রভাব ফেলবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে।ব্যবসায় সাফল্য থাকলেও, খরচ বৃদ্ধি পাবে। কোনও ছোট ইচ্ছা পূরণ হতে পারে। রাজনৈতিক কাজে আপনার ডাক আসতে পারে। সাংসারিক চাপ অতিরিক্ত বৃদ্ধি পাবে।

সম্পদঃ আর্থিক ক্ষেত্রে কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। পরিবারঃ পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। সম্পর্কঃ বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে খুব ভাল সুযোগ আসতে পারে। শুভ সংখ্যাঃ ১৮। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment