আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আশিঘরে শিব মন্দিরে চুরি, ১২ ঘন্টার মধ্যেই অভিযুক্ত গ্রেফতার পুলিশের হাতে

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ আশিঘর সংলগ্ন পূর্ব চয়ন পাড়ার একটি শিব মন্দিরে চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল পুলিশ। জানা গেছে, দুদিন আগে ওই শিব মন্দিরের উপরে থাকা পিতলের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী। বিষয়টি নজরে আসতেই মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে আশিঘর ফাঁড়ির পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া পিতলের সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একইসঙ্গে চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।

ধৃত যুবকের নাম রঞ্জন দাস, ওরফে বুলন। তার বাড়ি পূর্ব চয়ন পাড়াতেই। পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জন দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে এবং পূর্বে চুরির মামলায় জেলও খেটেছে সে। তা সত্ত্বেও ফের একই অপরাধে জড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানায়, মন্দিরে চুরির ঘটনার সঙ্গে অভিযুক্তের সরাসরি যোগ রয়েছে এবং উদ্ধার হওয়া পিতলের সামগ্রী প্রাথমিকভাবে মন্দিরেরই বলে চিহ্নিত করা হয়েছে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment