আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর নিয়ে কমিশনকে ৪৮ প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে জেরার দাবি ইন্ডিয়া জোটের

Published on: November 16, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ১৬ নভেম্বরঃ উৎসবের মরশুমে রাস্তায় আন্দোলনের ঝাঁজ কিছুটা কমেছে। কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধীদের আইনি লড়াই থামার লক্ষণ নেই। এ বার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চায় বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। এসআইআর প্রক্রিয়ার নানা অসঙ্গতি ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টে ৪৮টি প্রশ্ন জমা দিয়েছেন বিরোধী শিবিরের আইনজীবীরা। তাঁদের দাবি, আদালতের সামনেই ওই প্রশ্নগুলির জবাব দিতে হবে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের।

সোমবার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও নির্বাচন কমিশন বারবার পাল্টা দাবি করছে। কিন্তু সেই দাবির সমর্থনে যথাযথ তথ্য বা নথি আদালতে পেশ করা হচ্ছে না। বিরোধীদের বক্তব্য, প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই করতে হলে কমিশনের কাছেই থাকা নথি এবং সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন। তাই মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য শীর্ষ আধিকারিকদেরও জবাবদিহির আওতায় আনতে চাইছেন তাঁরা।

জ্ঞানেশ কুমার ছাড়াও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এবং ডেপুটি নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইতুরুর কাছে জবাব চাওয়া হয়েছে। ৪৮টি প্রশ্নের মধ্যে রয়েছে এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত কী ভাবে, কখন এবং কার অনুমোদনে নেওয়া হয়েছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নিয়ম কী, ফর্ম ৬ ব্যবহারের পদ্ধতি কী এবং কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইসিআইএনইটি’ কী ভাবে তৈরি, পরিবর্তন ও পরিচালনা করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, এসআইআর সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ আবেদনকারীদের পক্ষে জানা সম্ভব নয়। কারণ, প্রয়োজনীয় নথি ও সিদ্ধান্তের বিবরণ একমাত্র নির্বাচন কমিশনের কাছেই রয়েছে। সেই তথ্য প্রকাশ্যে এলে কমিশনের দাবির যথার্থতা যাচাই করা সম্ভব হবে বলে বিরোধীদের যুক্তি।

উল্লেখ্য, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের বৃহত্তর আইনি লড়াইয়েরই অংশ এই আবেদন। মঙ্গলবার মামলাগুলির শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এর আগে ২৭ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ কমিশনকে দশ দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই হলফনামায় কমিশনের দাবি, এসআইআর সংক্রান্ত তিনটি প্রধান সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ বার বিরোধীদের ৪৮ প্রশ্নে কমিশনের অবস্থান কী হয়, সেদিকেই নজর আদালতের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment