আলিপুরদুয়ার, ৯মেঃ আলিপুরদুয়ারের কালচিনি চৌপথি এলাকার দূর্গা মাতা মন্দিরে চুরি ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে চ্যাঞ্চল্য সৃষ্টি করেছে। মন্দিরে প্রবেশকারী চোররা সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং দানপাত্রের তালা ভেঙ্গে দানাপাত্রে থাকা সব টাকা নিয়ে চম্পট দেয়।
এদিন সকালে মন্দিরের পুরোহিত অঙ্কুর ত্রিবাড়ি এসে দেখেন, মন্দিরে সিসিটিভি ভাঙা অবস্থায় পড়ে আছে এবং দানপাত্র খালি। বিষয়টি তিনি মন্দির কমিটির সদস্যদের অবহিত করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কমিটির সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
দুর্ভাগ্যবশত, চোররা টাকা নিয়ে গেলেও মন্দিরের ভেতরের মায়ের গহনা অক্ষত রয়েছে। মন্দির কমিটি পুলিশকে খবর দিয়েছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।





