আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সংগঠন চাঙ্গা করতে তৎপর তৃণমূল,বৈঠক ডাকার প্রস্তুতি অভিষেকের

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তপোক্ত করতে তৎপর শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে সাংগঠনিক প্রস্তুতি, জনসংযোগ কর্মসূচি এবং নেতাকর্মীদের সক্রিয় করতে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই দলের অন্দরমহলে নতুন করে অস্বস্তির খবর সামনে এসেছে। সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের কয়েকজন মহিলা সাংসদের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে, যা দলীয় স্তরে উদ্বেগ বাড়িয়েছে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি দু’-তিনজন মহিলা সাংসদের মধ্যে অশান্তি প্রকাশ্যে আসে। কী কারণে এই বিবাদ, কিংবা কারা সরাসরি এর সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। তবে এই কোন্দল যে সংগঠনের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে চিন্তিত দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে ভোটের মুখে এই ধরনের অন্তর্দ্বন্দ্বকে কোনওভাবেই বাড়তে দিতে নারাজ তৃণমূল।

এই পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি উদ্যোগ নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী সপ্তাহেই দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকতে চলেছেন তিনি। ওই বৈঠকে সংশ্লিষ্ট মহিলা সাংসদদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। মূল উদ্দেশ্য হবে ভুল বোঝাবুঝি মিটিয়ে ঐক্যের বার্তা দেওয়া এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখা।

শুধু কোন্দল মেটানোই নয়, এই বৈঠকে একাধিক সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে জনপ্রতিনিধিরা কীভাবে আরও সক্রিয়ভাবে মানুষের কাছে পৌঁছবেন, বুথ স্তরে সংগঠন কীভাবে আরও মজবুত করা যায় সেই বিষয়েও রূপরেখা তৈরি হতে পারে।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। তার পরবর্তী সময়ে মাঠে নেমে কীভাবে সংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই পরিকল্পনাও বৈঠকে চূড়ান্ত হতে পারে বলে সূত্রের দাবি।

সব মিলিয়ে, নির্বাচনের আগে ঘরের কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ বার্তা দেওয়া এবং সংগঠনকে চাঙ্গা করাই এই মুহূর্তে তৃণমূল নেতৃত্বের প্রধান লক্ষ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment