আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল তৃণমূল কংগ্রেস, লোয়ার বাগডোগরায় কেক কাটা ও শিশুদের শীতবস্ত্র বিতরণ

Published on: January 5, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করল তৃণমূল কংগ্রেস। সোমবার লোয়ার বাগডোগরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি সমাজমুখী কর্মসূচির অংশ হিসেবে এলাকার শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রওয়াল, কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ সহ দলের একাধিক নেতা ও কর্মী। দলীয় পতাকা, ব্যানার ও মুখ্যমন্ত্রীর ছবি সাজিয়ে তোলা হয় কার্যালয় চত্বর। কেক কেটে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাপিয়া ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দলের কর্মীরা যে সমস্ত মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং সেই আদর্শকে অনুসরণ করেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমাজসেবামূলক কাজ করে চলেছেন।

তিনি বলেন, “আজ শুধু লোয়ার বাগডোগরা নয়, সারা রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলার সমস্ত ব্লক ও অঞ্চলে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে। কোথাও রক্তদান শিবির, কোথাও খাদ্য ও শীতবস্ত্র বিতরণ এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপন করছে তৃণমূল কংগ্রেস।”

শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়।

সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও মুখ্যমন্ত্রীর আদর্শকে সামনে রেখে মানুষের পাশে থাকার কাজ জারি থাকবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment