আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২

Published on: May 8, 2026
---Advertisement---

ঘোকসাডাঙ্গা, ৮মেঃ রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের রৌনক মিত্র তার প্রাপ্ত নম্বর ৬৯২। হাতে মার্কশিট না পাওয়ায় বিভাগ গত নাম্বার পাওয়া যায়নি। রৌনক মিত্রের বাড়ি ঘোকসাডাঙ্গা নতুন পাড়া। বাবা সুশান্ত মিত্র ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক, মা শিল্পী দাস মিত্র গৃহ বধূ।

বাবা মায়ের এক মাত্র সন্তান রৌনক মিত্রের এই রেজাল্টে খুশি পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক হন। রৌনক পড়ার পাশাপাশি তবলা শেখে সে, তবলায় ২০২৪ এ উত্তর বঙ্গ তবলা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। রৌনক জানায়, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিয়ম করে পড়াশোনা করত।

বাবা ইংরাজি পড়াতেন এছাড়াও দুটি গৃহ শিক্ষক ছিল তার। এমন রেজাল্ট করবে এতটা আশা ছিল না কিন্তু ৯০% এর উপরে নাম্বার থাকবে এটা বিশ্বাস ছিল। ছবি আঁকা, গান শেখা এই বছর পড়ার চাপে বন্ধ রেখেছে সে। তবে পড়ার ফাঁকে তবলা বাজাত রৌনক। সামাজিক মাধ্যমের সঙ্গে কোন সম্পর্ক ছিল না তার।

এই ফলাফল সে তার বাবা মা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং গৃহ শিক্ষক দের অনুপ্রেরণা ছাড়া সম্ভব হতো না বলে জানায় সে। ভবিষ্যতে অংক বিষয়ে গবেষণা করে কলেজের অধ্যাপক হতে চায় রৌনক মিত্র। বাবা সুশান্ত মিত্র বলেন রৌনক কে পড়তে বসতে বলতে লাগত না সে নিজেই পড়তে বসত। তবে প্রচুর রেফারেন্স বই সে পড়ত। ছেলের সাফল্যে খুশিতে চোখের জল মা শিল্পী দাস মিত্রের। মা জানায় আমি ভীষণ আপ্লুত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment