আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআরের হিয়ারিং নোটিশ প্রাপক এক ব্যক্তির আ/ত্মহ/ত্যা কোচবিহারে, চাঞ্চল্য এলাকায়

Published on: February 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ ফেব্রুয়ারি : ভোটার তালিকা তৈরিতে এসআইয়ের কাজ শুরুর পর থেকে নানা এলাকায় আতঙ্কে বেশ কিছু মৃত্যু, আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল কোচবিহারের দুই নম্বর ব্লকেও এমনই একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে ওই এলাকার বাসিন্দা শফিউল হক, গতকাল আত্মহত্যা করেন। তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকদের অভিযোগ, ওই ব্যক্তি এস আই আরের হিয়ারিং নোটিশ পেয়েছিলেন। ওই ঘটনায় মানসিকভাবে ভীষণ দুশ্চিন্তায় পড়েন তিনি।এমনকি বাড়িতে রাতে ঠিকঠাক ঘুমোতে পারছিলেন না।তার মধ্যেই গতকাল ওই ঘটনা ঘটে।

তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ ব্লকের নেতা শুভঙ্কর দে (ছন্দ) ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কমিশনের নোটিশের জন্যই আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন বলে মন্তব্য করেছেন তিনি। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment