আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিপুকে প্রকাশ্যে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ও বাংলাদেশিদের বয়কটের দাবি ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির

Published on: December 26, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বরঃ প্রতিবেশী দেশ বাংলাদেশে দিপু নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পুড়িয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করল ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি। এই ঘটনাকে ‘অমানবিক ও বর্বর’ বলে উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। পাশাপাশি, ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ও বাংলাদেশিদের বয়কট করার দাবি জানানো হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়।

জলপাইগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রকাশ্যে কাউকে পুড়িয়ে মারার মতো ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সভ্য সমাজে এমন বর্বরতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের অভিযোগ, ঘটনার পরেও বাংলাদেশ প্রশাসনের তরফে কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের অভাব রয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উপসভাপতি ও কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর সোনি বেগম বলেন, “এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।” তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির এই ঘটনার দিকে নজর দেওয়া উচিত।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবাদ জানাতেই বাংলাদেশ ও বাংলাদেশিদের বয়কটের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন জানানো হয়, যাতে কূটনৈতিক স্তরে বিষয়টি উত্থাপন করে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। সংগঠনের দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আন্তর্জাতিক পর্যায়ে কঠোর নজরদারি ও মানবাধিকার রক্ষার উদ্যোগ জরুরি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment