আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপির অঙ্গুলি হেলনে কমিশন কাজ করছে,অভিযোগ নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমিনুল হকের

Published on: January 19, 2026
---Advertisement---

কোচবিহার, ১৯ জানুয়ারিঃ চলমান এসআইআর ও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র নামে বৈধ ভারতীয় নাগরিকদের হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে কোচবিহারে প্রশাসনের কাছে ডেপুটেশন দিল নস্যশেখ উন্নয়ন পরিষদ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই প্রক্রিয়ার আড়ালে ভূমিপুত্র ও বৈধ নাগরিকদের ‘বেনাগরিক’ করার চক্রান্ত চলছে।

সোমবার নস্যশেখ উন্নয়ন পরিষদের নেতৃত্বে কোচবিহার জেলা প্রশাসনের কাছে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক আমিনুল হক সেখানে অভিযোগ করেন, বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন কাজ করছে। তাঁর বক্তব্য, “এসআইআর ও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে পরিকল্পিতভাবে নির্দিষ্ট শ্রেণির মানুষকে টার্গেট করা হচ্ছে। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে হয়রানি করা হচ্ছে।”

আমিনুল হকের দাবি, এই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। বহু ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অবিলম্বে এই ধরনের পদক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয়েছে।

সংগঠনের নেতৃত্ব আরও জানিয়েছে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিষয়টি জানাবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেলেও, এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নির্বাচনের পর থেকেই তালাবন্ধ তৃণমূলের পার্টি অফিস! সেই বন্ধ ঘরেই নিশুতি বিকট শব্দ, আতঙ্ক নয়াবাজারে

গ্রামীণ চিকিৎসকদের ‘প্র্যাক্টিস বন্ধ’ নিয়ে ক্ষোভ, মাথাভাঙায় মিছিলের পর মেডিকেল সেমিনার! সাত দফা দাবিতে সম্মেলন

পাইপ বসে, পাইপ ওঠে-জল আসে না! ‘হর ঘর জল’-এর পরও কয়েক কিলোমিটার দূর থেকে জল আনছেন বাদলগিরবাসী

দীর্ঘদিনের দাবি, অবশেষে পাকা রাস্তা! বড়শাকদলে নির্মাণকাজের সূচনা, খুশি এলাকাবাসী

‘শিবরাত্রির সলতে’ রেজিনগরে মমতার সর্বশক্তি! রবিউলের প্রচারে মমতা-অভিষেক, ২০ জনের তালিকায় শোভনদেব-কুণাল-সৌগতরাও

১০৫ বছরে পা মাসান কুড়ার দুর্গাপুজোর! প্রাচীন রীতিতে খুঁটিপুজো, ষষ্ঠী থেকে দশমী জমজমাট আয়োজন

Leave a Comment