আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১২ ঘণ্টারও বেশি নিখোঁজ থাকার পর উদ্ধার শিশুর দেহ, মোথাবাড়িতে উত্তেজনা

Published on: December 17, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ টানা ১২ ঘণ্টারও বেশি সময় নিখোঁজ থাকার পর উদ্ধার হল আড়াই বছরের এক শিশুকন্যার দেহ। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

নিহত শিশুর নাম তহসিন আক্তার, বয়স ২ বছর ৮ মাস। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল প্রায় চারটে নাগাদ বাড়ির উঠোনের কাছ থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় তহসিন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও শিশুর কোনো সন্ধান না মেলায় গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মসজিদ থেকে মাইকিং করে শিশুটির খোঁজে সহযোগিতা চাওয়া হয়। বিষয়টি জানানো হয় মোথাবাড়ি থানায় ও গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতেও।

সারারাত ধরে বাড়ির কাছেই একটি পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। কিন্তু রাতভর তল্লাশিতেও শিশুটির খোঁজ মেলেনি। অথচ বুধবার সকালে সেই পুকুরের ধার থেকেই উদ্ধার হয় তহসিনের নিথর দেহ। রাতভর তল্লাশির পরেও দেহ না পাওয়ায় প্রশ্ন উঠছে পরে কি কেউ গোপনে দেহ ফেলে গেছে? এই সন্দেহ ঘিরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment