আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটার শুকারুরকুঠিতে তিনটি রাস্তা নির্মাণের ভার্চুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Published on: December 11, 2025
---Advertisement---

দিনহাটা, ১১ ডিসেম্বর: রাজ্যের অবকাঠামো উন্নয়নে আরও এক ধাপ অগ্রসর হয়ে বৃহস্পতিবার দুপুরে দিনহাটার শুকারুরকুঠিতে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজের ভার্চুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা নাগাদ কলকাতা থেকে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, আর অনুষ্ঠানের স্থানীয় মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলার জেলাশাসক (ডিএম) রাজু মিশ্রা এবং দিনহাটা মহকুমা শাসক (এসডিও) ভারত সিং।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ জানান, রাজ্যজুড়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার মতো দিনহাটার উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছেন। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের দিনহাটা বিধানসভা এলাকায় আজ তিনটি রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা হল। এই রাস্তা নির্মাণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।”

জেলাশাসক রাজু মিশ্রা বলেন, পুরো জেলাতেই ধাপে ধাপে বিশাল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। “মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সূচনার মধ্য দিয়ে জেলার মোট ৩২৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬১৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে কাজের প্রস্তুতি শুরু হয়েছে,” মন্তব্য ডিএম-এর।

অন্যদিকে দিনহাটার শুকারুরকুঠি এলাকায় উপস্থিত মানুষজন জানান, বহুদিন ধরেই রাস্তার জীর্ণ অবস্থার কারণে তাঁদের নিত্যযাত্রায় সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। বিশেষত স্কুল পড়ুয়া, কৃষক ও কর্মজীবী মানুষদের যাতায়াতে সমস্যা ছিল চরম। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাস্তা নির্মাণের সূচনাকে তাঁরা “উন্নয়নের নতুন সূচনা” হিসেবেই দেখছেন।

স্থানীয়দের মতে, নতুন রাস্তা তৈরি হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, পাশাপাশি এলাকায় বাণিজ্যিক উন্নয়ন, কৃষিজ পণ্য পরিবহন এবং জরুরি পরিষেবাও আরও দ্রুত পৌঁছনো সম্ভব হবে। উদ্বোধনের দিন এলাকায় উৎসবের আবহ ছিল চোখে পড়ার মতো।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment