আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বিজেপির কোনও ট্রেড ইউনিয়ন নেই’, কারখানা থেকে তোলা তুললে গ্রেফতারির বার্তা শমীকের

Published on: September 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ সেপ্টেম্বরঃ কারখানার গেটে দলের পতাকা, গায়ে আবির। পরিচয় বিজেপি। তার পরেই চাঁদা বা তোলার দাবি! ডানকুনির শিল্পাঞ্চলে এমন অভিযোগ ঘিরে এবার প্রকাশ্যেই কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সাফ কথা, বিজেপির কোনও ট্রেড ইউনিয়ন নেই। দলের নাম বা পতাকা ব্যবহার করে কারখানা থেকে টাকা দাবি করলে সরাসরি পুলিশি ব্যবস্থা নেওয়া হোক। দলের সঙ্গে সত্যিই যোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার ডানকুনির একটি কারখানার অনুষ্ঠানে গিয়ে শমীক বলেন, ‘‘আমাদের দলের কোনও ট্রেড ইউনিয়ন নেই। বিজেপিতে এ ভাবে কারখানা থেকে চাঁদা তোলার কোনও সিস্টেম নেই। একদম সরাসরি গ্রেফতার করবেন।’’ তাঁর অভিযোগ, ডানকুনির বিস্তীর্ণ এলাকায় কিছু মানুষ বিজেপির নাম ব্যবহার করে এ ধরনের কাজ করছেন। তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।

শমীকের বক্তব্যে বিশেষ করে উঠে আসে ‘সদ্য বিজেপি’দের প্রসঙ্গ। তাঁর অভিযোগ, কেউ কেউ দলের পতাকা হাতে নিয়ে, আবির মেখে কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির পরিচয় নিয়ে কারখানার গেটে পৌঁছে যাচ্ছেন। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাঁর বার্তা, দলের কোনও নেতা-কর্মী সত্যিই এমন ঘটনায় যুক্ত থাকলে বিজেপিও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তবে ডানকুনির শিল্পাঞ্চল ঘিরে এই বার্তা শুধু স্থানীয় ঘটনাতেই সীমাবদ্ধ থাকছে না। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজি, বেআইনি কারবার এবং দলের নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে প্রকাশ্যে সতর্ক করে আসছেন বিজেপি নেতৃত্ব। অগস্টেও শমীক স্বীকার করেছিলেন, সব জায়গায় তোলাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি এবং দলের ভিতরে ‘বিচ্যুতি’ রয়েছে।

ফলে ডানকুনির মঞ্চ থেকে ফের সেই একই সুর দলের পতাকা পরিচয় হতে পারে, কিন্তু কারখানা থেকে টাকা তোলার ‘লাইসেন্স’ নয়। অভিযোগ উঠলে দল ও প্রশাসন দুই স্তরেই ব্যবস্থা নেওয়ার বার্তাই দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment