কোচবিহার, ২১ মেঃ কোচবিহার শহরের ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য অভিনন্দন মিছিলের আয়োজন করা হয়। ওয়ার্ডের সকল বিজেপি কার্যকর্তা ও সমর্থকরা একত্রিত হয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। কার্যকর্তাদের হাতে ছিল দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এদিন মিছিলে অংশগ্রহণকারীরা একে অপরকে গেরুয়া আবির মেখে শুভেচ্ছা জানান। বিজেপি কার্যকর্তাদের দাবি, সাধারণ মানুষের সমর্থন এবং সংগঠনের ঐক্যই তাদের শক্তি। আগামী দিনে আরও বেশি মানুষের পাশে থেকে কাজ করার বার্তাও দেন তারা।
কার্যকর্তারা জানান, এই অভিনন্দন মিছিল শুধু উদযাপন নয়, দলের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ মিছিলটি সম্পন্ন হয়।





