আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অভিজিতের উদ্যোগে তৈরি সিড়ডি সাইবাবার বার্ষিক পুজোর  ১৩ বছর হল, ভক্তদের ভিড় জমল দিনভর

Published on: February 13, 2026
---Advertisement---

কোচবিহার, ১৩ ফেব্রুয়ারিঃ দেখতে দেখতে ১৩ টা বছর। সময় এভাবেই বয়ে চলে। কোচবিহার স্টেশন মোড়ে সিড়ডি সাঁইবাবার মন্দিরের বার্ষিক পুজো এবার তেরো বছরে পড়ল। গতকাল দিনভর নিয়ম নিষ্ঠার সঙ্গে ওই পুজো হয়। ১৩ বছর আগে ওই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন অভিজিতদের ভৌমিক।  তিনি প্রতিবছর পুজোর আয়োজন করেন। এবারেও তার ব্যাতিক্রম হয়নি।

গত কাল সকাল থেকেই পূজো ঘিরে উৎসাহী ভক্তদের আনাগোনা। জেলার নানা প্রান্ত থেকে ছুটে আসেন অগণিত ভক্ত। তাদেরকেও জন প্রতিনিধি,কেউবা অন্য কোন পেশায় যুক্ত। উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও।

সকালে সাই বাবার স্নান করানো থেকে, সাই বাবার ছবি নিয়ে স্টেশন মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সবকিছুতেই উপস্থিত ছিলেন অভিজিত বাবু নিজে। নিয়ম নিষ্ঠার পুজো শুধু নয়, ভক্তদের প্রসাদ বিলি করেছেন নিজের হাতে।

পুজোকে কেন্দ্র করেই উদ্যোগ নেওয়া হয়েছিল ক্যান্সার আক্রান্ত পরিবারের লোকদের আর্থিক সহায়তা দেওয়ার। অন্যান্য বছরের মতোই। এবারেও  পুজোর পাশাপাশিসামাজিক কাজের দায়িত্ব একইভাবে সামলান তিনি। আগামী বছরে সাঁইবাবার আশীর্বাদে আরো বড় পুজো আয়োজন হবে, এমনটাই চাইছেন তার ভক্তরা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment