আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নেপালে কাজে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা,নকশালবাড়িতে ইটভাটার শ্রমিকবোঝাই বুলেরো নয়নজুলিতে; মৃ*ত ১, আহত ৮

Published on: December 9, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ নকশালবাড়ির এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড়ে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নেপালের ইটভাটায় কাজে যাওয়ার উদ্দেশ্যে কোচবিহার থেকে রওনা হওয়া শ্রমিক বোঝাই একটি বুলেরো গাড়ি নয়নজুলিতে পড়ে গেলে মৃত্যু হয় এক শ্রমিক নেতার, আহত হন শিশু সহ আরও আটজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টা নাগাদ কোচবিহারের সাতজন শ্রমিক ও এক শিশু বুলেরোতে নেপালের দিকে যাচ্ছিলেন। কোয়ার্টার মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বুলেরোটি। প্রাথমিক অনুমান, চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা ঘটে। ধাক্কার জেরে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে সরাসরি নয়নজুলিতে।

বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোট ৯ জনকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় তাঁদের নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনকদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দুর্ঘটনায় শ্রমিকদের সর্দার রসিদ মিঞা ঘটনাস্থলেই প্রাণ হারান বলে পুলিশ নিশ্চিত করেছে।

ইতিমধ্যেই নকশালবাড়ি থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। লরিটি কেন সড়কের ধারে দাঁড়িয়ে ছিল, বুলেরোর গতি কত ছিল, এবং চালক মদ্যপ ছিলেন কি না সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment