আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

না*বা*লি*কা দে*হ উ*দ্ধা*র*কা*ণ্ডে উত্তেজনা,দোষীদের দ্রুত শাস্তির দাবি বিধায়ক অজয় রায়ের

Published on: June 4, 2026
---Advertisement---

দিনহাটা, ৪ জুন: বামনহাটের গয়বাড়ি এলাকায় নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক অজয় রায়। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।

জানা গিয়েছে, বছর এগারোর এক নাবালিকা বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল।পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেলের দিকে বাড়ির অদূরে একটি পাটক্ষেত থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর বিধায়ক অজয় রায় বলেন,“এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। যে বা যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। এখন পুলিশের তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment