আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পায়ে পায়ে পঁচিশ, সিকি শতাব্দীর মাইলস্টোন ছুল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তারাকান্ত হাইস্কুল

Published on: December 22, 2025
---Advertisement---

কোচবিহার, ২২ ডিসেম্বর : পায়ে পায়ে পঁচিশ।সিকি শতাব্দীর মাইলস্টোন ছুল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাটছড়া অঞ্চলের তারাকান্ত হাই স্কুল। আজও স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান হয়।

ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তনীদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।তাদের অনেকে হয়ে পড়েন স্মৃতিমেদুর। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেলের রবি কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।এলাকার শিক্ষা বিস্তারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম অবদান তুলে ধরেন তিনি।স্কুলের প্রধান শিক্ষক জানান শুধু পড়াশোনা নয় খেলাধুলা সাংস্কৃতিক ক্ষেত্রেও এই শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এলাকার বাসিন্দারা জানান, স্কুলের কৃতিরা দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। তাদের অনেকেই আজ সু প্রতিষ্ঠিত। প্রত্যন্ত  গ্রামের  শিক্ষা প্রতিষ্ঠান আলো ছড়িয়ে দিয়েছে দেশের নানা প্রান্তে। আগামী দিনে আরো মহীরুহ হয়ে উঠুক তারাকান্ত হাই স্কুল। এভাবেই একদিন ছুঁয়ে যাক শতাব্দীর মাইলস্টোন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment