আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আফতাবের সেলে আইফোন-রাউটার উদ্ধারের পর প্রেসিডেন্সি জেলে আচমকা শুভেন্দু, বন্দিদের সঙ্গে কথা

Published on: September 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ সেপ্টেম্বরঃ জেলের ভিতরে বন্দির সেলে আইফোন, স্মার্ট ফোন, রাউটার-সহ একাধিক ইলেকট্রনিক যন্ত্র উদ্ধারের ঘটনার মধ্যেই আচমকা প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বেলা সওয়া দুটো নাগাদ তাঁর এই পরিদর্শন ঘিরে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মার্কিন তথ্যকেন্দ্রে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আফতাব আনসারির সেল থেকে যোগাযোগের একাধিক আধুনিক যন্ত্র উদ্ধারের পরেই মুখ্যমন্ত্রীর এই আকস্মিক জেল-সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংশোধনাগারে পৌঁছে প্রথমেই ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তিতে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পরে ঘুরে দেখেন ঋষি অরবিন্দের সেই সেল, যেখানে তিনি বন্দি ছিলেন। জেলের একটি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে বন্দিদের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁদের সুযোগ-সুবিধা এবং দৈনন্দিন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

এর পর সংশোধনাগারের ভিতরের কর্মশালাতেও যান মুখ্যমন্ত্রী। সেখানে বন্দিদের তৈরি জামাকাপড়-সহ বিভিন্ন সামগ্রী দেখেন। জেলের ভিতরে থাকা মন্দিরেও পুজো দেন তিনি।

তবে এই পরিদর্শনের নেপথ্যে সাম্প্রতিক ঘটনাই অন্যতম কারণ কি না, সে বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, আফতাবের সেল থেকে আইফোন, স্মার্ট ফোন, রাউটার, পেনড্রাইভ, নগদ টাকা-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারের কথা প্রকাশ্যে এসেছে। কী ভাবে ওই সব নিষিদ্ধ সামগ্রী সংশোধনাগারের ভিতরে পৌঁছল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

এর আগে প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালিয়ে ২৩টি মোবাইল উদ্ধারের পর কারা দফতরের দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল। জেলের ভিতরে নিষিদ্ধ সামগ্রী প্রবেশের ঘটনায় কারা-কর্মী বা আধিকারিকদের কোনও ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে তদন্তের দায়িত্ব কলকাতা পুলিশের এসটিএফের হাতে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আচমকা পরিদর্শনকে কেন্দ্র করে নজর এখন জেল নিরাপত্তা এবং সংশোধনাগারের অভ্যন্তরীণ ব্যবস্থার দিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment