আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হরিশ্চন্দ্রপুরে সন্দেহভাজন বাংলাদেশি আটক, তৎপর পুলিশ

Published on: March 25, 2026
---Advertisement---

মালদা, ২৫ মার্চঃ মালদা জেলার হরিশচন্দ্রপুর ব্লকের ডুবাপাড়া এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আটক ওই ব্যক্তিকে পরে পুলিশ গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুবাপাড়ায় এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এরপরই খবর দেওয়া হয় হাবিবপুর থানা-এ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ। তদন্তে উঠে আসে, ধৃত ব্যক্তির নাম মোঃ মৌমিন নুর হোসেন এবং তিনি বাংলাদেশের কোতওয়ালী থানার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাঁকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

কী উদ্দেশ্যে তিনি সীমান্তবর্তী এই এলাকায় প্রবেশ করেছিলেন এবং তাঁর পেছনে অন্য কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখযোগ্যভাবে, ঘটনাস্থলের কাছেই রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বি.ও.পি ক্যাম্প, ফলে বিষয়টি নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment