আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খু/নের অভিযোগ, রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Published on: January 20, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২০ জানুয়ারি : আগামী শুক্রবারের মধ্যেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে।এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের করার অভিযোগে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে।

ওই ঘটনার জেরে বেপাত্তা হয়ে যান তিনি।সোমবার সুপ্রিম কোর্ট আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। জানা গিয়েছে, পুলিশ যে আদালতে মামলা করেছে সেই আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিওকে।

এদিন শুনানিতে রাজগঞ্জের বিডিও আইনজীবী বলেন” ঘটনার দিন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না।তখন পাল্টা রাজ্যের আইনজীবী বলেন” সিসি ক্যামেরায় দেখা গিয়েছে সেখানে প্রশান্ত বর্মন ছিলেন। প্রশান্ত বর্মন সরকারি গাড়িতে দুজনকে তুলেন সেই দুজনকে নিয়ে যায় নিউটাউনের বহু তলে সেই দুজনকে নিয়ে যায় নিউটাউনের বহু তলে।

সেখানেই দুজনের উপর অত্যাচার করা হয়।একজন মারা যান একজন আহত হন। ভিডিও তার ক্ষমতার অপব্যবহার করেছে। দুই পক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আগামী শুক্রবারের মধ্যেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment