আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোথাবাড়ি কাণ্ডে দু’মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on: May 11, 2026
---Advertisement---

কলকাতা, ১১ মেঃ মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের হেনস্থার ঘটনায় তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর বেঞ্চ জাতীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা-কে আগামী দু’মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের এখনও পুলিশি নিরাপত্তার প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য প্রশাসন ও রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান, মোথাবাড়ি ঘটনার তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। এনআইএ-র তরফে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্য প্রকাশ ভি রাজু আদালতকে জানান, পরবর্তী শুনানিতে বিস্তারিত স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে।

এর পরই প্রধান বিচারপতি মন্তব্য করেন, “চার্জশিট পেশ করুন। আগামী দু’মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আইন তার নিজস্ব পথে চলবে।” একইসঙ্গে তিনি বলেন, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় মূল্যায়ন করতে হবে।

আইনজীবী মহলের একাংশের মতে, বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা এবং বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার প্রশ্নে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোথাবাড়ি ঘটনায় আদালতের কড়া অবস্থান প্রশাসনিক মহলেও গুরুত্বপূর্ণ বার্তা দিল বলে মত পর্যবেক্ষকদের।

অন্যদিকে সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি মামলারও শুনানি হয়। তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী কল্যাণ ব্যানার্জী এবং মেনকা গুরুস্বামী আদালতে বাদ পড়া ভোটার সংখ্যা এবং জয়-পরাজয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, আদালত আগেই জানিয়েছিল, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আদালত হস্তক্ষেপ করবে।

এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “আপনারা মামলা দায়ের করুন, আমরাও তথ্য সংগ্রহ করব।” বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, “আপনারা যা বলছেন, সেখানে পৃথক একটি মামলার প্রয়োজন রয়েছে।”
শীর্ষ আদালত আরও জানায়, এই বিষয়ে কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতির কাছ থেকেও রিপোর্ট তলব করা হবে। ট্রাইব্যুনাল সংক্রান্ত সমস্ত অভিযোগের নিষ্পত্তি নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, একদিনে দুটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আগামী দিনে রাজ্যের আইন-শৃঙ্খলা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment