আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শতাব্দী সদনে “কৃতি বিদ্যার্থী মেধা সম্মান ২০২৬”, উপস্থিত সুকান্ত মজুমদার

Published on: May 24, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৪ মে: শিলিগুড়ির সেবক রোডের শতাব্দী সদনে রবিবার অনুষ্ঠিত হলো “কৃতি বিদ্যার্থী মেধা সম্মান ২০২৬” প্রদান অনুষ্ঠান। বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিদ্যাভারতীর একাধিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের উপর গুরুত্ব আরোপ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশি অনুপ্রবেশ, ফলতার রাজনৈতিক পরিস্থিতি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে নিয়েও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক উৎসাহ ও ভিড়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment