আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দুই শিক্ষকের বদলির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কোচবিহারে আন্দোলনে পড়ুয়ারা

Published on: March 18, 2026
---Advertisement---

কোচবিহার, ১৮ মার্চঃ শিক্ষক বদলির প্রতিবাদে আন্দোলনে নামল পড়ুয়ারা। আজ কোচবিহারের একটি  স্কুলের গেট আটকে ছাত্রদের একাংশ বিক্ষোভ দেখায়। ছাত্রদের অভিযোগ, তাদের প্রিয় দুই শিক্ষককে হঠাৎ করেই অন্যত্র বদলি করা হয়েছে। যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না।

ছাত্রদের বক্তব্য, ওই দুই শিক্ষক শুধু পাঠদানই নয়, পড়াশোনার বিভিন্ন সমস্যায় সবসময় পাশে দাঁড়াতেন। ফলে তাদের বদলিতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে ছাত্ররা। ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাউন বাবুও সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রদের একটাই দাবি—তাদের প্রিয় শিক্ষকদের স্কুল ছেড়ে যেতে দেওয়া হবে না। সেইসঙ্গে বদলি অবিলম্বে বাতিল করতে হবে বলে দাবি জানান তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment