আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার পলিটেকনিকে বিকেল ৪:০৯ থেকে স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ,চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের

Published on: April 24, 2026
---Advertisement---


কোচবিহার, ২৪ এপ্রিলঃ কোচবিহার পলিটেকনিক কলেজে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তাঁর দাবি, কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের ৫ নম্বর সিসিটিভি ক্যামেরা শুক্রবার বিকেল ৪টা ৯ মিনিট থেকে হঠাৎ বন্ধ হয়ে যায়।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, স্ট্রং রুমে ইভিএম সংরক্ষণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এবং একাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

তৃণমূলের প্রতিনিধিরা এই ঘটনাকে ‘সন্দেহজনক’ বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, স্ট্রং রুমের মতো সংবেদনশীল জায়গায় নজরদারিতে কোনও রকম ফাঁক থাকা উচিত নয়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। নিরাপত্তায় কোনও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment