আলিপুরদুয়ার, ২৪ এপ্রিলঃ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবককের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া জিএসটি মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম চেওয়াং শেরপা (৩০)।
জানা গেছে গতকাল গভীর রাতে চেওয়াং বাইক চালিয়ে ঘরে ফিরছিল। ওই সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাচ্ছে।





