আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট মিটতেই ফের উত্তপ্ত শীতলকুচি! তৃণমূল কর্মীকে আটক করে মারধরের অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার বিজেপির

Published on: April 24, 2026
---Advertisement---

শীতলকুচি, ২৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচন শেষ হতেই ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি। এক তৃণমূল কর্মীকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের বাউদিয়া বাজার এলাকায়।

তৃণমূলের অভিযোগ, ভোটের দিন ওই কর্মী সারাদিন বুথের পাশেই দায়িত্বে ছিলেন। ইভিএম গাড়িতে তুলে দেওয়ার পর বাড়ি ফেরার পথে আচমকাই বিজেপি কর্মীরা জড়ো হয়ে তার উপর চড়াও হয়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারধরের পর ওই তৃণমূল কর্মীকে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি।অন্যদিকে, বিজেপি এই ঘটনার কথা অস্বীকার করেনি, তবে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।

বিজেপির কোচবিহার জেলা কিষান মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মন দাবি করেন, ভোটের আগের রাতে তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে, যার জেরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর কথায়, “গতকাল রাতে ওই তৃণমূল কর্মী এসে আমাকে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেয়। এরপর বচসা বাধে, এলাকাবাসীই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

”তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়ন্ত কুমার বর্মন অবশ্য পাল্টা অভিযোগ করে বলেন, “ভোটের আগের রাতেই পরিকল্পিতভাবে এলাকা উত্তপ্ত করা হয়েছিল। এবার ভোটের পর আমাদের কর্মীকে আটক করে মারধর করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাব।”এ বিষয়ে তৃণমূলের বড় কৈমারী অঞ্চলের সাধারণ সম্পাদক যামিনী কুমার বর্মনও একই অভিযোগ তুলে বলেন, নিরীহ এক কর্মীকে শুধুমাত্র তৃণমূল করার ‘অপরাধে’ মারধর করা হয়েছে।

আহত কর্মীর স্ত্রী জানান, “আমার স্বামী একেবারেই শান্ত স্বভাবের মানুষ। তিনি কাউকে কিছু বলেননি। বাড়ি ফেরার সময় হঠাৎই তার উপর হামলা করা হয়।”ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment