আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শান্তিপূর্ণ ভোট শেষে মালদায় স্ট্রং রুমে ইভিএম সিল, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন প্রার্থীরা, কমিশনের দৃষ্টি আকর্ষণের হুঁশিয়ারি

Published on: April 24, 2026
---Advertisement---

মালদা, ২৪ এপ্রিলঃ মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল মালদার ১২টি বিধানসভা আসনের প্রথম দফার নির্বাচন। ভোট গ্রহণ শেষ হতেই কড়া নিরাপত্তার মধ্যে ইভিএমগুলি সংরক্ষণ করা হয়েছে নির্দিষ্ট স্ট্রং রুমে। জেলা প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, মালদার জন্য দুটি পৃথক স্ট্রং রুম তৈরি করা হয়েছে। মালদা কলেজে রাখা হয়েছে চাঁচল, মালতিপুর, মালদা, ইংলিশ বাজার ও মোথাবাড়ি এই পাঁচটি কেন্দ্রের ইভিএম। অন্যদিকে মালদা পলিটেকনিক কলেজে সংরক্ষিত রয়েছে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজোল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর এই সাতটি কেন্দ্রের ইভিএম।

ভোট শেষে ইভিএমগুলি স্ট্রং রুমে এনে সিল করে দেওয়া হয়েছে এবং বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার জন্য ত্রিস্তরীয় বলয় গড়ে তোলা হয়েছে মূল গেট, মিডল গেট এবং স্ট্রং রুমের সামনে ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি গোটা এলাকা সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধিও সেখানে উপস্থিত থেকে বড় স্ক্রিনে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন।

তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রার্থী। মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ অভিযোগ করেন, স্ট্রং রুমের নিরাপত্তা পর্যাপ্ত নয় এবং বিষয়টি তারা নির্বাচন কমিশনের কাছে জানাবেন। ইংলিশ বাজারের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডুও সন্দেহ প্রকাশ করে বলেন, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে এবং জনমতের সঠিক প্রতিফলন নিয়ে প্রশ্ন উঠছে।

অন্যদিকে সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র জানান, কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে কারচুপির আশঙ্কা কম, এবং বাহিনীর উপর তাদের আস্থা রয়েছে। এখন সকলের নজর গণনার দিনের দিকে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment