মাথাভাঙা, ১৩ ফেব্রুয়ারিঃ মাথাভাঙ্গা মহাবিদ্যালয়ে বসবে রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার পূর্ণ অবয়ব মূর্তি।আর সেই পূর্ণ অবয়ব মূর্তি প্রতিষ্ঠার আগে হলো শিলান্যাস অনুষ্ঠান।
জানা গেছে আগামী ২৭ শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হবে পঞ্চানন বর্মার পূর্ণ অবয়ব মূর্তি। আর এই উদ্যোগ নেওয়া হয়েছে মাথাভাঙ্গা কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন প্রাক্তনী সমিতির পক্ষ থেকে, আর সেই উপলক্ষে আজ হয় শিলান্যাস।বিশিষ্ট পঞ্চানন অনুরাগী তথা মাথাভাঙ্গা কলেজের পরিচালন সমিতির সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন আজ অত্যন্ত খুশির দিন।
মাথাভাঙ্গা মহকুমার সবচেয়ে যে মানুষটি শিক্ষা আন্দোলনের জন্য সারা ভারতবর্ষে পরিচিত তারই পূর্ণ অবয়ব মূর্তি মাথাভাঙ্গা মহাবিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠিত হবে এবং আগামী প্রজন্ম পঞ্চানন বর্মা বিষয়ে অজানা অনেক ইতিহাস জানতে পারবে বলেও বলেন তিনি।





